সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের নিকলী হাওরে নিখোঁজ ২ পর্যটকের ১ জনের লাশ উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৫.০৫ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের নিকলীর হাওর পর্যটন এলাকায় ঢাকা থেকে বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে এসে হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই পর্যটকের মধ্যে রনি (২২) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীরপাড়ের হাওরে উদ্ধার তৎপরতা চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া পর্যটক এবং রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের ছেলে। তিনি একজন পিকআপ চালক। তিনি ঢাকার পূর্ব রসুলপুর কামরাঙ্গীরচর এলাকায় থেকে পিকআপ চালাতেন।

এছাড়া নিখোঁজ অপর পর্যটক মো. আলমগীর (২০) এর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ থাকা পর্যটক মো. আলমগীর গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে। তিনিও একজন পিকআপ চালক। তিনি ঢাকার গেণ্ডারিয়া এলাকায় থেকে পিকআপ চালান।

এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীরপাড়ে কেওড়া গাছতলায় গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হন।

নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা হতে দুইটি পর্যটক টিম নিকলী আসে। এর মধ্যে একটি টিমে ২৫/২৬ জন এবং অপর টিমে৩০/৩৫ জন পর্যটক ছিলেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীরপাড়ে কেওড়া গাছতলায় তারা গোসল করতে নামেন।

এ সময় আলমগীর ও রনি নামে দুই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

উদ্ধার অভিযানের এক পর্যায়ে শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টা ২০মিনিটে নিখোঁজ দুই দুই পর্যটকের মধ্যে রনির লাশ উদ্ধার করা হয়।

এছাড়া নিখোঁজ অপর পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com