সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাসানচর থেকে পালাতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ল ১৮ জন রোহিঙ্গা

  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১২.৪০ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছে ১৮ জন রোহিঙ্গা। আটকদের মধ্যে রয়েছে ১০ জন শিশু ও ৮ জন প্রাপ্তবয়স্ক রোহিঙ্গা। গত দুই মাসে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ভাসান চরে অন্যান্য ক্যাম্পের তুলনায় অনেক সুবিধা দেওয়ার পরও রোহিঙ্গাদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। বিভিন্ন ভাবে তারা পালানোর চেষ্টা করছে।

জেলা পুলিশ প্রশাসন আজ আটককৃতদের নাম ঠিকানা এখনো প্রকাশ করেনি। জানা গেছে, বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে তাদের চেয়ারম্যান ঘাট ক্যাম্পে নিয়ে যায়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাসানচর আশ্রয় কেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮জন রোহিঙ্গাকে আটক করে। আটক রোহিঙ্গাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com