বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

আজ বাংলাদেশ ও নিউজিল্যান্ড টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ

  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ১১.০০ এএম
  • ৫৯১ বার পড়া হয়েছে

আজ থেকে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম জয়ের  সেরা সুযোগ হিসেবে দেখছে  আত্মবিশ্বাসী টাইগাররা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড টি-টুয়েন্টি ফরম্যাটে ১০বার মুখোমুখি হয়েছে । সবগুলোই হেরেছে টাইগাররা। এরমধ্যে ঘরের মাঠে ২০০৩ সালের একমাত্র ম্যাচের সিরিজের হারও আছে। তবে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পারফরমেন্স রয়েছে টাইগারদের।
ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে ২০১০ সালে চার ম্যাচের সিরিজ ও ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। ওয়ানডের মত ফল, টি-টুয়েন্টি ক্রিকেটেও করার সুযোগ এখন বাংলাদেশের সামনে। ২০১৩ সালের পর প্রথমবারের মত বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড।
২০১৩ সালের পর কিউইদের প্রথম  বাংলাদেশ সফর হলে, এরমধ্যেই তিনবার নিউজিল্যান্ড সফর করেছে টাইগাররা। মূলত সীমিত ওভারের সিরিজই খেলেছে তারা।

এ বছর তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে দুই দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আধিপত্য বিস্তার করতে পেরেছ বাংলাদেশ । তবে নিজেদের ডেরায় এখনো অপরাজিত নিউজিল্যান্ড।
সঙ্গত কারণেই  নিজেদের সর্বশেষ দুই সিরিজ জয়ের কারনে বাংলাদেশ দলের  আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এই দুই সিরিজের ফল ইঙ্গিত দিচ্ছে, এই ফরম্যাটে দুর্বল থেকে ভালো দল হবার পথে বাংলাদেশ।
টি-টুয়েন্টি ক্রিকেটে ১০৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় ৩৮টি ম্যাচে। ৬৭টি ম্যাচে হেরেছে তারা। আর দু’টি ম্যাচের ফল হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com