সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফ গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ৮.৫৮ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

 

এইচ,আর,হিরু, গাইবান্ধাঃ রোববার ভোরে ভারতের কোচবিহার ১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্যদের ছোড়া গুলিতে তারা নিহত হন। নিহতরা হলেন— ইউনুস আলী (২৬) বুড়িমারী ডাঙ্গাপাড়া এলাকার বুলবুলের ছেলে এবং সাগরের (২৭) এখনও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল সাঈদ নেওয়াজ (নিশাদ)। তিনি জানান, বুড়িমারী সীমান্তের ওপারে গরু আনতে যান ইউনুস আলী ও সাগরসহ তার সঙ্গীরা। ফেরার পথে ভারতের কোচবিহার-১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি যুবক নিহত হন। ঘটনার পরই বিএসএফ সদস্যরা নিহতদের মরদেহ নিয়ে গেছে বলে জানান ইউপি সদস্য নিশাদ।
এ বিষয়ে বুড়িমারী বিজিবির কোম্পানি কমান্ডার বেলাল হোসেন জানান, স্থানীয়রা বিষয়টি
জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com