মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ৭.৪৯ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

দিনাজপুর সদর উপজেলার শেখপুরায় ও চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৩জন। আজ বৃষ্টির সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্তুজা আল-মুঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ  শহরের শেখপুরা এলাকায় বৃষ্টির সময় স্থানীয় কিশোররা বাড়ির পাশের বাঁশের মাচায় বসে আড্ডা দিচ্ছিল।

এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলে ৪জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয় আরও ৩জন।নিহতরা হলো শেখপুরা এলাকার সিদ্দিকের ছেলে হাসান, আইনুলের ছেলে সাজ্জাদ হোসেন, ববিলুর ছেলে আপন এবং সাজু মণ্ডলের ছেলে মিম। নিহতদের বয়স ১৪ থেকে ১৬ বছর। আহতরা হলো আতিক ও মমিনুল। অপরজনের নাম জানা যায়নি।

আহতদের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

ঘটনার পর ইউএনও  নিহতদের জন্য ২৫ হাজার  করে টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেন। এ সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।

এদিকে, চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন নুর ইসলাম, আব্দুর রাজ্জাক ও আব্বাস আলী। এরা সবাই বাড়ির পুকুরে ছিপ দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান। এদের বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে।

চিরিরবন্দর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com