মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দ্রুত ড্রাইভিং লাইসেন্স দেয়ার ব্যবস্থা করতে হবে বিআরটিএ’ক : ওবায়দুল কাদের

  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৫.৪৮ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

গাজীপুর থেকে রাজধানীমূখী বাস র‌্যাপিড ট্রানজিটকে গলার কাঁটা হিসেবে আখ্যায়িত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটিকে তিনি গাজীপুর-উত্তরবঙ্গের গেটওয়ে উল্লেখ করে বলেছেন, এটি নতুন করে বাড়ানোর দরকার নেই। যা আছে সে পর্যন্ত শেষ করতে হবে দ্রুত।

রোববার (২২ আগস্ট) সড়ক পরিবহন অধিদপ্তরে এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর চার লেন সড়ক নির্মাণ প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে দেয়া বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

গাজীপুর এলেঙ্গা সড়কের প্রসঙ্গে সড়ক মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, আর কতদিন লাগবে এটি শেষ হতে। যে প্রকল্প পরিচালক পারবে না, তাকে পরিবর্তন করারও নির্দেশ দেন এ সময়।

তিনি বলেন, এই সড়কের ২৩টি সেতু, তিনটি ফ্লাইওভার, আন্ডার পাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ মূল সেতুর নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। ভিডিও প্রেজেন্টেশন আর কথা বাদ দিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

যশোর-খুলনা মহাসড়ক নির্মাণ কাজ শেষ না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি নিয়ে অনেক বাজে অভিযোগ রয়েছে, নানা কথা শুনতে হচ্ছে। এমন কী প্রধানমন্ত্রী নিজেও অভিযোগ করেছেন। অথচ এ সড়কের কাজ শেষ হচ্ছে না।

এ সময় তিনি বলেন, দ্রুত ড্রাইভিং লাইসেন্স দেয়ার ব্যবস্থা করতে হবে বিআরটিএ’কে। এখন থেকে বাংলায় ড্রাইভিং লাইসেন্স দেয়ার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, কেন ইংরেজিতে দিতে হবে। চালকদেরও দাবি বাংলায় দেয়ার জন্য।

ভোগান্তি কমিয়ে দ্রুত গাজীপুর থেকে এলেঙ্গা সড়ক, যশোর-খুলনা মহাসড়ক, বাস র‌্যাপিড ট্রানজিট নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি বিআরটি’র প্রকল্পসমূহ যথাসময়ে শেষ করার নির্দেশ দেন তিনি। এসব কাজের গুণগত মান বজায় রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সড়ক খাতে সরকার এত ব্যয় করেও বদনামের ভাগিদার হচ্ছে। সময়মত কাজ শেষ না হলে, কী লাভ এত ব্যয় করে। চুক্তি সই হওয়া এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর চার লেন সড়ক নির্মাণ প্রকল্প সময় মতো শেষ করারও নির্দেশনা দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com