বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

ফিফা র‌্যাংকিয়ে ৪ ধাপ পিছিয়ে ১৮৮তম স্থানে লাল-সবুজের বাংলাদেশ

  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ২.০৫ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

সবশেষ বৃহস্পতিবার প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যায়, ৪ ধাপ পিছিয়ে ১৮৮তম স্থানে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। তাদের রেটিং পয়েন্ট কমেছে ৯টি। আগের আপডেট অনুসারে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯১৭। এবারের আপডেট অনুসারে রেটিং পয়েন্ট ৯০৯। অথচ, ভুটানের মতো দেশও র‌্যাংকিংয়ে এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে। তাদের রের্টিং ৯১১। এর আগেও ভুটানের রেটিং পয়েন্ট একই ছিল।

সবশেষ গত ২৭ মে ফিফা র‌্যাংকিং আপডেট হয়েছিল। এরপর বাংলাদেশ কাতারে গিয়ে খেলেছে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। তিন ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে ভারতের কাছে ২-০ এবং ওমানের কাছে ৩-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা।

গত তিন মাসে সারা বিশ্বে মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৩৪৮টি। ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। তবে ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে এসেছে নেইমারের ব্রাজিল। ইউরো কাপজয়ী ইতালি এগিয়েছে দুই ধাপ। তারা এসেছে ৫ম স্থানে এবং কোপা আমেরিকা জয়ী মেসির আর্জেন্টিনাও এগিয়েছে দুই ধাপ। তারা রয়েছে ৬ষ্ঠ স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com