সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শিমুলিয়া ঘাটে আসার পথে ফেরি কাকলি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা

  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১, ১১.৫৬ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে আজ শুক্রবার সকাল ৭টার দিকে  পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে ফেরি কাকলি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা জানান, ফেরিটির পদ্মা সেতুর ১১ ও ১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু, সেটি নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরিটির বাইরের অংশের একটু ক্ষতি হয়। এ ছাড়া আর কিছু হয়নি। ধাক্কা লাগা অংশটি পানির স্তরের ওপরে থাকায় ফেরিতে পানি ওঠেনি। পদ্মা সেতুর পিলারেরও কোনো ক্ষতি হয়নি।

সাফায়েত আহমেদ আরও জানান, ধাক্কা লাগার পর ফেরিটি নিরাপদে শিমুলিয়া ঘাটে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগেও তিন বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা লাগে। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি), তদন্ত কমিটি গঠনসহ ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com