সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামী ১১ আগস্ট থেকে আগের ভাড়ায় গণপরিবহন চালবে

  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৮.৫৪ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

আগামী ১১ আগস্ট থেকে সড়কে অর্ধেক গণপরিবহন চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। আর সরকারের সেই নির্দেশনা অনুযায়ী আগের ভাড়ায় গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

রোববার (৮ আগস্ট) মন্ত্রপরিষদ বিভাগ থেকে কঠোর লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারির পর গণপরিবহন নিয়ে এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান খন্দকার এনায়েত উল্যাহ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন ও যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দফতর ও সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

প্রজ্ঞাপনের বিষয়ে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, গণপরিবহনে সব আসনে যাত্রী নেয়ার নির্দেশনা আসায় যাত্রীদের কাছ থেকে আগের ভাড়া নেবো। অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে নেয়া হবে না।

তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ আগস্ট থেকে আগের ভাড়ায় যাত্রী নিয়ে গণপরিবহন চালানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com