সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাজধানীর বনানীতে চিত্রনায়িকা পরী মণির বাসায় অভিযান চালাচ্ছেন র‍্যাব সদস্যরা

  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৫.২৭ পিএম
  • ৮৩৬ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীতে চিত্রনায়িকা পরী মণির বাসায় অভিযান চালাচ্ছেন র‍্যাব সদর দপ্তরের সদস্যরা। আজ বুধবার বিকেলে এই অভিযান শুরু হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই চলছে এ অভিযান।

পরী মণির বাসার সামনে থাকা এক র‍্যাব কর্মকর্তা উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, র‍্যাব সদর দপ্তরের নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। আমরা এখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছি।

বিকেল ৪টার দিকে পরী মণি তাঁর ফেসবুক লাইভে বলেন, আমি ফেসবুক লাইভে আছি । লাইভেই থাকব। লাইভ থেকে বের হব না। আমার কিছু হবে, আর তা বিশ্ব দেখবে না ? মরতে তো হবেই।

সবাইকে নিয়ে মরব। আপনারা বুঝতে পারতেছেন আমার অবস্থা ?এর আগে পরী মণি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তাঁর বাসায় সাদা পোশাক পরা ব্যক্তিরা ভাঙচুর করছেন। এজন্য তিনি গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা চান এবং তাঁকে রক্ষা করার আকুতি জানান।

আমি বনানী থানায় ফোন দিলাম। হারুণ (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. হারুন অর রশীদ) ভাইকে ফোন দিলাম। তখন হারুন ভাই আমাকে বললো, আমার এখান থেকে কোনো টিম যায়নি।  থানায় ফোন দিলাম, আসতে বললাম। কিন্তু কেউ আসছে না। আমি লাইভ শুরু করার পর থেকে ৩০ মিনিট হয়ে গেছে। কিন্তু, পুলিশ আসছে না।

যারা আসছে তাদের কাছে প্রথমে সালাম দিয়ে জানতে চাইলাম, আপনারা কারা? তারা শুধু বলে আমরা পুলিশ। খুলেন, তারপর দেখাইতেছি। এ কথাই তো আমি নিতে পারিনি।

লাইভের ৩০ মিনিটের সময় পরী মণি দরজা খুলতে যান। সে সময় বাইরে থাকা লোকজনের কাছে পরী মণি জানতে চান, আপনারা কারা?’

তখন ওপাশ থেকে বলা হয়, আমরা র‍্যাব সদর দপ্তর থেকে আসছি। আপনাকে বলা হচ্ছে, দরজা খোলেন, কিন্তু আপনি আমাদের অসহযোগিতা করছেন।

তখন পরী মণি বলেন, ‘কেন লাইভ কেটে দিতে হবে? আপনারা মোবাইল নিয়ে নিচ্ছেন কেন?’ সে সময় র‍্যাব থেকে বলা হয়, ‘আমরা আইনানুগভাবেই এগুলো নিচ্ছি।বিভিন্ন কারনে গত কিছুদিন ধরে নায়িকা পরীমনি সারাদেশে আলোচনার বিষয় হয়ে উঠেছেন। বোট ক্লাব, বনানী ক্লাবসহ বিভিন্ন স্থানে একাধিক ঘটনার প্রেক্ষাপটে সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা- সমালোচনা হচ্ছিল। এ প্রেক্ষাপটে আজ বিকেলে পরীমনির বাসায় র্যা ব অভিযান শুরু করেছে। – বিস্তারিত আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com