শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দল

  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১, ৪.২৯ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য১৭ সদস্যের দল ঘোষনা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরে সুরক্ষা বলয়ে থাকা সকলেই আছেন ঘোষিত টি-টুয়েন্টি দলে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে ছিলেন না মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। কিন্তু তামিম ইকবাল, লিটন দাস, মুশকিুর রহিম ও আমিনুল ইসলাম বিপ্লবরা বিভিন্ন কারনে সিরিজ থেকে ছিটকে পড়ায় মিঠুন-রুবেল-মোসাদ্দেক ও তাইজুলদের অসিদের বিপক্ষে সিরিজের জন্য দলে রেখে দেয় বিসিবি।

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের সবগুলো ম্যাচ।

সিরিজে বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com