সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে প্রায় ২৪ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (২ আগস্ট) ভোর থেকেই মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহনের চাপ বাড়তে থাকে। অতিরিক্ত যানবাহনের চাপ সেই সঙ্গে গত কয়েকদিনের বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় এ যানজট দেখা দিয়েছে বলে জানান চালকরা।
যানজটের ফলে ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন যানবাহন আটকে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে যাত্রীরা ঢাকায় ফিরতে দেখা গেছে।