লঞ্চ চলাচলের সময় বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)শিল্পকারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহণের জন্য। বিআইডব্লিউটিএ জানিয়েছে যাত্রী বেশি থাকায় আগামীকাল সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে ।
আজ রোববার বিআইডব্লিউটি’র পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, যাত্রী অনেক । সরকার যে উদ্দেশ্যে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল, তা দুপুর ১২টার মধ্যে পূরণ হবে না। সেজন্য সময় বাড়ানো হয়েছে।