রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৫.০০ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে চার্টার বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন অজিরা।

বিমানবন্দর থেকেই সরাসরি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাবে অস্ট্রেলিয়ানরা। বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার যৌথ ব্যবস্থাপনায় টিম হোটেলকে আগে থেকেই জৈব-সুরক্ষা বলয়ের আওতায় আনা হয়েছে।

তিন দিনের কোয়ারেন্টিন শেষে মাঠে ফিরবেন দুই দলের ক্রিকেটাররা। কোয়ারেন্টিন পর্ব শেষে দুই দিনের অনুশীলনে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এরপর অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল।

আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া। সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com