সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যত পরিমাণ ভ্যাকসিনের দরকার হয়, আমরা কিনব : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ২.৪০ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে
জনপ্রশাসন দিবস উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মাঠপ্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রশাসনের কর্মকর্তাদের পদক ও সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সম্মাননা তুলে দেন।

প্রধানমন্ত্রী চলমান বৈশ্বিক মহামারির সময় তাঁর সরকারের উন্নয়মূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সময় বৈরি পরিবেশে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মের কথাও উল্লেখ করেন।

জনপ্রশাসনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ওপর আগেও অনেক ঝড়ঝাপটা এসেছে, আগামী দিনেও আসবে। এগুলো মোকাবিলা করেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রশাসনের কর্মকর্তারা এখন যে কাজ করছেন, আগামী দিনের প্রজন্ম তার সুফল ভোগ করবে। এটি চিন্তা করেই তাদের কাজে মনযোগী হতে হবে।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে আমরা সরকার গঠন করেছি। এ সময়ে আমাদের অনেকগুলো বাধা মোকাবিলা করতে হয়েছে। এর মধ্যে চলে এসেছে করোনা। এই করনোর হাত থেকেও আমরা মুক্তি পাবো, ইনশাআল্লাহ।

করোনার টিকার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভ্যাকসিন আনছি। এরই মধ্যে জনগণকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। ব্যাপকভাবে জনগণকে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করতে হবে। সবাই যাতে সুরক্ষিত থাকে। পরিবারের সবাইকে ভ্যাকসিন দিতে আমি নির্দেশ দিয়েছি।

বাসাবাড়িতে যারা কাজ করেন এমনকি গাড়ির চালকদেরও ভ্যাকসিন দিতে বলেছি। যতটা লাগে এবং যত পরিমাণ ভ্যাকসিনের দরকার হয়, আমরা কিনব। ভবিষ্যতে আমরা ভ্যাকসিন বাংলাদেশে তৈরি করব। যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা সব ধরনের উদ্যোগ নেব।

মাঠপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা মাঠপ্রশাসনে যারা কাজ করেন তাঁদের তৃণমূলের মানুষের কাছে যাওয়ার সুযোগ হয়। আপনারা মানুষের সুবিধা ও অসুবিধাগুলো ভালোভাবে দেখতে পারেন। দেশের উন্নয়ন যাতে সঠিকভাবে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com