সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভোলার ইলিশা ফেরিঘাটে রাজধানীমুখী যাত্রীদের উপর লাঠিচার্জ

  • আপডেট সময় রবিবার, ২৫ জুলাই, ২০২১, ৪.২২ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

ভোলার ইলিশা ফেরিঘাটে রোববার সকালে জড়ো হওয়া রাজধানীমুখী যাত্রীদের ধাওয়া দিয়ে ও লাঠিচার্জ করে ফিরিয়ে দিয়েছে পুলিশ ও র‍্যাব। ধাওয়া খেয়ে ৩ জন পানিতে পড়ে যান । পরে তারা তীরে ওঠেন।

শাটডাউন ও বৈরী আবহাওয়ার মধ্যে এই ঘাটে রোববার সকাল থেকে রাজধানী যেতে ভিড় করেন যাত্রীরা। যে যেভাবে পেরেছেন, ফেরিতে উঠেছেন। পাঁচশরও বেশি যাত্রী সকালে ফেরির অপেক্ষায় ছিলেন।

এ সময় একটি ফেরি তীরে ভিড়লে তাতে হুড়মুড়িয়ে উঠতে থাকেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌপুলিশ, কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরা তাদের ধাওয়া করে। তাতেও কাজ না হওয়া এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জও করে।

এ সময় নদীতে পরে যান ৩জন। ঘাটের এই পরিস্থিতির বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান বলেন, ‘লকডাউনে ইলিশা ফেরিঘাটে সকাল থেকে যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে। তাদেরকে জেলা প্রশাসনের পক্ষে আমরা বুঝিয়ে বাড়ি ফেরানোর চেষ্টা করছি। ঘাটে ফেরি আসার এক পর্যায়ে যাত্রীরা আমাদের বাধা অতিক্রম করে ফেরিতে উঠতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গতিরোধ করে। যাত্রীদের চাপে ঘাটের গ্যাংওয়ে থেকে ৩জন নদীতে পরে যায়।

ভোলার প্রশাসক (ডিসি) তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, ‘ভোলার ফেরি ও লঞ্চঘাটে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম, পাশাপাশি র‍্যাব, কোস্টগার্ড, নৌপুলিশ ও জেলা পুলিশ সদস্যরা ঘাটে অবস্থান করছেন। বিদেশেগামী যাত্রী ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ফেরিতে উঠতে দেয়া হচ্ছে না। পাশাপাশি বিআইডব্লিউটিএ-এর দায়িত্বরত কর্মকর্তাদের বলা হয়েছে। তারাও যাত্রী পারাপারে কঠোর অবস্থানে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com