শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

আজ টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হলো

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ৮.০৩ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হলো আজ শুক্রবার প্রায় জনশূণ্য স্টেডিয়ামে। এক বছর স্থগিত থাকার পর নানা বিতর্কের মধ্যে এই অলিম্পিক শুরু হলো।

দর্শকদের অনুপস্থিতিতে কেবল মাত্র কয়েক শ’ গণমান্য ব্যক্তির সামনে এই উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে । বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন জাপানের সম্রাট নারুহিতো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ এবং যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন।

এবার, টোকিও অলিম্পিক কোভিড মহামারির কারণে খুব জটিল হয়ে উঠেছে। অন্যান্য কারণেও সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে আয়োজকদের। জনমত জরিপগুলোতে লক্ষ্য করা গেছে জাপানের অধিকাংশ নাগরিক চাইছেন না মহামারির মাঝে এই অলিম্পিক অনুষ্ঠিত হোক।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান বৃহস্পতিবার সম্রাটের সঙ্গে সাক্ষাত করেন এবং তাকে আশ্বাস দিয়েছেন যে দেশে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য আয়োজকরা সর্বাত্মক চেষ্টা করছেন।

আয়োজকরা দর্শকদের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

সম্রাট নারুহিতো টোকিওর অলিম্পিকের উদ্বোধনী ঘোষণার আগে সেই ১৯৬৪ সালে তাঁর দাদা সম্রাট হিরোহিতো সর্বশেষ টোকিও অলিম্পিকের উদ্বোধনী ঘোষণা করেছিলেন। তখন জাপানের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে বেরিয়ে আসার অর্থনীতির এক নতুন শক্তি হিসেবে কাজ করেছিলো এই অলিম্পিক গেমস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com