সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামীকাল শুক্রবার থেকে ১৪ দিনের কঠোর লকডাউন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ২.১১ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে আবারও শুরু হচ্ছে ১৪ দিনের কঠোর লকডাউন (বিধিনিষেধ)। এ সময় শিল্প-কলকারখানাসহ বন্ধ থাকবে সব ধরনের যানবাহন ও অফিস-আদালত। মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে মাঠে থাকবে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী।

কঠোর বিধিনিষেধের এই সময়ে সরকারের জারি করা নির্দেশনা পূর্ণরূপে মেনে নিজ নিজ অবস্থানে থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সাংবাদিকদের এক ভিডিও বার্তায় ফরহাদ হোসেন আজ বৃহস্পতিবার বলেন, আগামীকাল (২৩ জুলাই) থেকে পূর্বঘোষিত লকডাউন আগের চেয়ে কঠোরভাবে পালন করা হবে। সরকারি-বেসরকারি—সব ধরনের অফিস বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মাঠে থাকবে। পোশাক কারখানাসহ সব ধরনের শিল্প-কলকারখানাও বন্ধ থাকবে। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

যাঁরা কর্মস্থল ছেড়ে গ্রামে গেছেন, তাদের আসার বিষয়ে  প্রতিমন্ত্রী জানান, বিধিনিষেধের প্রজ্ঞাপন বেশ আগেই জারি করা হয়েছে। কাজেই পূর্বঘোষণা থাকা সত্ত্বেও যারা গ্রামে গেছেন, আমরা ধরে নিচ্ছি তারা নিজ নিজ দায়িত্ব নিয়েই গেছেন। তারা বেশ ভালোভাবেই বিধিনিষেধ আরোপের বিষয়টি জানেন। তারা কর্মস্থলে ফিরতে চাইলে বিধিনিষেধ মেনেই ফিরবেন। যারা নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে ফিরতে পারবেন না, তারা নিজ নিজ অবস্থানে থাকবেন।

সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে ফরহাদ হোসেন বলেন, একটু অবহেলা করলেই করোনা পরিস্থিতি আরও খারাপ হবে।

এদিকে, গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিম্নোক্ত তিনটি বিষয়কে বিধিনিষেধের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।

১. খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা।

২. কোরবানির পশুর চামড়া পরিবহণ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ।

৩. ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প।

এরআগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হলো। তবে, এ সময়ে জনসাধারণকে সতর্কাবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এ ছাড়া ২৩ দফা নির্দেশনা দিয়ে ঈদের তৃতীয় দিন অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com