মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১, ১.১৬ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

দেশের সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা মহামারি পরিস্থিতিতে সবাইকে নিরাপদে থাকারও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো ওই শুভেচ্ছামূলক ভিডিও শুভেচ্ছা বাণীতে সরকার প্রধান বলেন, মহামারির লড়াইয়ে জিততেই হবে।

এছাড়া ঈদ উপলক্ষে দেশের সব অপারেটরের মোবাইল নম্বরে অডিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঠকদের জন্য পুরো ভিডিও বার্তার শুভেচ্ছাবাণী তুলে ধরা হলো:
‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম।
ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে৷ প্রবাসী ভাই-বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এ লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তবে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে। এবং আমরা জিতব ইনশাআল্লাহ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
ঈদ মোবারক!
আগামীকাল বুধবার ( ২১ জুলাই) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com