রাজধানীর বাস ট্রার্মিনালগুলোতে ঘরমুখি মানুষের ভিড় ঈদের এখনো ৫ দিন বাকি। গাবতলী, সায়দাবাদ, মহাখালীসহ বেশিরভাগ টার্মিনালে বাস কাউন্টারে বাসের টিকেট শেষ। এতে দ্বিগুণ, তিনগুণ বেশি ভাড়া দিয়ে লোকাল বাসে যেতে হচ্ছে যাত্রীদের।
এবার বেশিরভাগ টিকিটই অনলাইনে বিক্রি হয়ে হয়েছে। এ কারণে কাউন্টারে টিকিট স্বল্পতা দেখা দিয়েছে।
এদিকে, অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা থাকলেও বেশিরভাগ বাসে তা মানা হচ্ছে না। ভিড়ের কারণে শারীরিক দূরত্বসহ অন্যান্য স্বাস্থ্যবিধিও মানছেন না কেউ।
কমলাপুর রেল স্টেশনে রয়েছে যাত্রীচাপ। লোকাল ট্রেনে গাদাগাদি করে চলাচলের অভিযোগ করেছেন অনেকে। নির্ধারিত সময়ে চলাচল করলেও স্বাস্থ্যবিধি মানা হয়নি বেশিরভাগ ট্রেনে। দুরের যাত্রীদের ট্রেনে সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে হয়েছে।