সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রুপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৪ দিনের রিমান্ডে

  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১, ৬.৩২ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

রুপগঞ্জে অগ্নিকান্ডে হাসেম ফুড এন্ড বেভারেজে ৫২ জনের প্রাণহানির ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার সজীব গ্রুপের চেয়ারম্যান ও তার চার  ছেলেসহ ৮ শীর্ষ কর্মকর্তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, শনিবার বিকেল  সোয়া পাঁচটায় তাদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে দশ দিনের রিমান্ড চেয়ে হাজির করে রুপগঞ্জ থানা পুলিশ। শুনানী শেষে আদালত আসামি পক্ষের জামিনের আবেদন না-মঞ্জুর করে আসামিদের চারদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার আসামিরা হচ্ছে – সজীব গ্রুপের  চেয়ারম্যান ও এমডি আবুল হাসেম, আবুল হাসেমের চার ছেলে  ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসিব বিন হাসেম (সজিব), ডিরেক্টর তারেক ইব্রাহীম (সতেজ), ডিরেক্টর তাওসিফ ইব্রাহীম (শীতল), ডিরেক্টর তানজিম ইব্রাহীম, কোম্পানীর সি ও শাহান শাহ আজাদ, ডিজিএম মামুনুর রশিদ ও এডমিন প্রধান সালাউদ্দিন।
এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রুপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে ৫২ জন নিহত ও আহত হয় অর্ধশতাধিক।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com