সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতি ও টিকাদান কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে প্রেস ব্রিফিং ডেকে অনিবার্য কারণে স্থগিত করলেন স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ১.৪৪ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

বর্তমান করোনা পরিস্থিতি ও টিকাদান কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে প্রেস ব্রিফিং ডেকে অনিবার্য কারণে তা স্থগিত করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ দুপুর ১২টায় সচিবালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং ডেকেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল (সোমবার) রাত সাড়ে ৯টায় মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে প্রেস ব্রিফিং এর কথা জানিয়ে অনুষ্ঠানটি কাভারেজ-এর জন্য বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়াতে ইমেইল করেন।

বর্তমান করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যুজনিত পরিস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে জরুরি তথ্য-উপাত্ত জানা যাবে, এমনটা ভেবে গণমাধ্যমকর্মীদের অনেকেই নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে উপস্থিত হন।

কিন্তু ১১টার কিছুক্ষণ পর মাইদুল ইসলাম প্রধান আবারও জানান, অনিবার্য কারণে প্রেস ব্রিফিং স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com