সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চাঁদপুর জেলায় কঠোর লকডাউন এক সপ্তাহের ৫৪৪৮২০টাকা জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ১২.৫২ পিএম
  • ৭২৫ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলায় এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’ এর ৫ দিনে ভ্রাম্যমাণ আদালতে ৬৬১টি মামলায় ৫ লাখ ৪৪ হাজার ৮২০টাকা জরিমানা আদায় করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এ তথ্য জানান ।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার জানান, লকডাউনের প্রথম দিনে স্বাস্থবিধি না মানায় ৫৬ মামলায় ৫৬ জনকে ৩৯ হাজার ৫০ টাকা অর্থদন্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থবিধি না মানায় ১০৬ মামলায় ১০৬ জনকে ৬৯ হাজার ৬শ’ টাকা অর্থদন্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
কঠোর লকডাউনের দ্বিতীয় দিন রাতে চাঁদপুর শহরে স্বাস্থবিধি না মেনে অযথা ঘুরাঘুরির ও মাস্ক না পরার অপরাধে ২৯ মামলায় ২৯ জনকে ১৭ হাজার ৯শ’ টাকা অর্থদন্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
লকডাউনের তৃতীয় দিনে জেলায় ১৬৭ মামলায় ১৬৭ জনকে ১ লাখ ২৯ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এসব জরিমানা আদায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ২২টি।
লকডাউনের চতুর্থ দিনে জেলায় ১৬০ মামলায় ১৬০ জনকে ১ লাখ ৫৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১১টি।
লকডাউনের পঞ্চম দিনে জেলায় ১৪৩ মামলায় ১৪৩ জনকে ১ লাখ ৩১ হাজার ৯২০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১৭টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com