সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টিকার কার্যকারিতার চেয়েও ৮ গুণ শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্ট

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ১২.২৯ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

টিকার দুটি ডোজ নিলেও চিন্তা থেকেই যাচ্ছে। করোনা ভ্যাকসিন নেওয়ার পর শরীরে অ্যান্টিবডিতে প্রায় ৮ ভাগ কম কাজ করে ডেল্টা ভ্যারিয়েন্ট। চিনের উহান থেকে ছড়ানো ভাইরাসের থেকেও ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি ভয়ঙ্কর। করোনা টিকার কার্যকারিতার চেয়েও ৮ গুণ শক্তিশালী এই ডেল্টা প্রজাতি। এবার উদ্বেগ বাড়িয়ে এমনটাই উঠে এলো গবেষণায়।

দিল্লির ঐ হাসপাতালসহ দেশের তিনটি কেন্দ্রে প্রায় একশো স্বাস্থ্যকর্মীর উপর এই গবেষণা চালায় ভারত ও কেমব্রিজ ইনস্টিটিউট অফ থেরাপিউটিক ইমিউনোলজির বিজ্ঞানীরা। গবেষণায় জানা যায়,  টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেলেও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণ দেখা গিয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমিত করার গতিও তুলনামূলক বেশি। যদিও এখনও পর্যন্ত এই গবেষণার কোনো পিয়ার পর্যালোচনা হয়নি বলেই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, ডেল্টা ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগের প্রজাতি’ আগেই তকমা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় ১০০ দেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে বলে কিছুদিন আগেই জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। যদিও শনিবার তৃতীয় ট্রায়ালের ফলাফল ঘোষণা করে ভারত বায়োটেক জানায়, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন। কিন্তু দিল্লির গঙ্গারাম হাসপাতালের এই গবেষণা রিপোর্টে চিন্তার ভাঁজ আরও বাড়ল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com