সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

 সিলেট-৩ আসনের উপনির্বাচনে সব ধরনের প্রচারণা ও সভা সমাবেশ নিষিদ্ধ : নির্বাচন কমিশন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ৩.৫৪ পিএম
  • ৭৬৩ বার পড়া হয়েছে

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের প্রচারণা ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।
করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সিলেটসহ সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।এ কারনেই নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা.ইসরাইল হোসেন। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে একটি সংশোধিত পরিপত্র সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে এসে পৌঁছেছে বলে তিনি জানান।

এতে জানানো হয়েছে, আগামী আগামী ৭ জুলাই পর্যন্ত উপনির্বাচনের প্রার্থীদের পক্ষে গণজমায়েতসহ কোনো ধরনের আনুষ্ঠানিক প্রচারণা চালানো যাবে না। নির্বাচনের ঘোষিত তপশীল অনুযায়ী এ আসনে ৬ জুলাই থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু হওয়ার কথা ছিলো।

তিনি জানান, ৮ জুলাই থেকে প্রচারনা চালানো করা কি-না সেটি কমিশন পরবর্তীতে জানাবে।
উল্লেখ্য, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এর পর চলতি বছরের ১৫ মার্চ এ আসনকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তপশীল অনুযায়ী আগামী ২৮ জুলাই উক্ত আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com