বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ক্রিকেট দল

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ১.১২ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি শেষ হতে না হতেই জিম্বাবুয়ে সফরে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ার ওয়েজের ফ্লাইটে জিম্বাবুয়ে রওয়ানা হয়েছে মুমিনুল হকের দল।

অবশ্য জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণের ম্যাচই খেলবে বাংলাদেশ। তবে আজ গিয়েছে শুধু টেস্ট দল। টেস্টের জন্য ডাক পাওয়া ১৭জনকে নিয়ে রওনা হয়েছেন টিম লিডার বিসিবির পরিচালক ববি আহমেদ। দলের আরেক সদস্য সাকিব আল হাসান সরাসরি যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়ে যোগ দেবেন।

ছুটিতে থাকা প্রধান কোচ রাসেল ডমিঙ্গো নতুন নিয়োগ পাওয়া ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে নিয়ে জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবেন। শ্রীলঙ্কা থেকে দোহায় এসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা স্পিন কোচ রঙ্গনা হেরাথের। এ ছাড়া পেস বোলিং কোচ ওটিস গিবসনও সরাসরি যোগ দেবেন ইংল্যান্ড থেকে।

বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ ছাড়াও স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তামিমরা। সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারেতে।

জিম্বাবুয়ে সফরে খুব একটা কোয়ারেন্টিনের ধকলে পড়বে না বাংলাদেশ দল। মাত্র একদিন কোয়ারেন্টিন মেনেই অনুশীলনে নেমে পড়বেন তাঁরা। অনুশীলন শেষে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৭ জুলাই টেস্ট দিয়ে শুরু হবে দুদলের প্রথম লড়াই। এরপর ১৬ জুলাই শুরু হবে সুপার লিগের ওয়ানডে ম্যাচ। ১৮ ও ২০ জুলাই হবে বাকি দুটি ওয়ানডে ম্যাচ।

ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি ম্যাচ  ২৫ ও ২৭ জুলাই।

টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দুপুর দেড়টায়), টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ম্যাচ শুরু দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা)।

টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

ওয়ানডে দল :  তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

টি–টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com