সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি সদর দফতরে বন্দুক হামলায় ৪জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ১০.৫০ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদর দফতরে এক বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিনজন হামলাকারী ও অন্যজন গোয়েন্দা কর্মকর্তা বলে জানা গেছে। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রাশিয়ার রাজধানী মস্কোতে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সদর দফতরে এই হামলা চালায় বন্দুকধারীরা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক রাষ্ট্রীয় ভাষণের কয়েক ঘণ্টার মধ্যে এই হামলার ঘটনা ঘটল।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, হামলায় একজন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫ জন।

একটি সূত্র জানায়, তিনজন বন্দুকধারী এই হামলা চালায়। তাদের মধ্যে দুজনকে প্রবেশদ্বারের লবিতে গুলি করে হত্যা করা হয়েছে। আরেক হামলাকারী পার্শ্ববর্তী ভবনে দৌঁড়ে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

তবে তিন হামলাকারী নিহতের বিষয়টি অস্বীকার করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, বন্দুকধারীদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com