সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকার সঙ্গে সারা দেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১, ৯.৪৭ পিএম
  • ৬৪৭ বার পড়া হয়েছে

ঢাকার সঙ্গে সারা দেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ট্রেন চলাচল বন্ধ থাকবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত।

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য রুটের রেল যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে রাজধানীর বাইরের অন্যান্য রুটের যেমন সিলেট-চট্টগ্রাম, চাঁদপুর-চট্টগ্রাম এ ধরনের আঞ্চলিক রুটে রেল চলবে।

নুরুল ইসলাম সুজন জানান, ঢাকায় কোনো ট্রেন প্রবেশ করবে না এবং ঢাকা থেকে কোনো ট্রেন অন্য জেলায় যাবে না। তবে লকডাউনের আওতামুক্ত থেকে জেলাগুলো স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার গাজীপুরে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করেছিল রেলপথ মন্ত্রণালয়। বলা হয়েছিল, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন নিষেধাজ্ঞার আওতায় থাকা কোনো জেলায় থামবে না। পরে সে সিদ্ধান্ত বদল করেছে মন্ত্রণালয়। আগামী ৩০ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com