শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

টোকিও অলিম্পিক্সের প্রাক্কালে জাপানে কভিড-১৯ ‘এর বিধিনিষেধ শিথিল

  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৬.৫৮ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

আগামি মাসে টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য জাপান টোকিও এবং তার আশ-পাশে করোনাভাইরাসের কারণে আরোপিত জরুরি অবস্থা ক্রমশই শিথিল করবে বলে বৃহস্পতিবার তাদের পরিকল্পনা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ঘোষণা করেন যে রোববার জরুরি অবস্থা শেষ হলে সরকার “ আধা-জরুরি অবস্থা” অবস্থায় সরে আসবে। তবে এই শিথিল বিধিনিষেধ অলিম্পিক্স শুরুর মাত্র ১২ দিন আগে, ১১ই জুলাই পর্যন্ত বলবত্ থাকবে।

অনুমান করা হচ্ছে অলিম্পিক্সের খেলা যে জায়গাগুলোতে হবে সেখানে সরকার ১০,০০০ দর্শককে পর্যন্ত প্রবেশ করতে দেবে। জাপানি রাজধানী এবং তার আশপাশে কভিড -১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গোড়াতে প্রথমে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং তা মে মাসের শেষের দিকে এর মেয়াদ বৃদ্ধি করা হয়। এই রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সেখানে অলিম্পক্স অনুষ্ঠানের বিরুদ্ধে, বিশেষত চিকিত্সা বিশেষজ্ঞদের আপত্তি সোচ্চার হয়ে ওঠে এবং তাঁরা সুগাকে এই খেলা বন্ধ করতে বলেন। গত বছর করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক্স স্থগিত করা হয়েছিল। এ বছরও বিদেশী দর্শকদের উপস্থিতি নিষিদ্ধ।

একটি নতুন পরীক্ষামূলক কভিড ১৯ টীকার ফলাফল সন্তোষজনক নয়। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে জার্মান বায়োফার্মাসিউটেকাল কম্পানি কিউরভ্যাক টীকাটি মাত্র ৪৭% কার্যকর, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত অন্তত ৫০% কার্যকারিতার মানের চেয়ে কম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com