শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

ফুলবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা চ্যাম্পিয়ন বালক (অনুর্ধ্ব-১৭) দলকে সংবর্ধনা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ৪.৫৭ পিএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২১ প্রতিযোগীতায় ফুলবাড়ী উপজেলা দিনাজপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে খেলোয়াড় ও কর্মকর্তাদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

গত (১৫ জুন) সোমবার রাত ৮টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তাদের সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান মাসুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী, সাবেক ডেপুটি কমান্ডার মো. এসার উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু, বিশিষ্ট শিল্পপতি রাজু কুমার গুপ্ত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. শাহানাজ আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. হাবিবা সুলতানা, থানার পরিদর্শক তদন্ত মাহমুদুল হাসান, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান ও উপজেলা তথ্য কর্মকর্তা মোছা. রোকসানা।
এতে খেলোয়াড়দের দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন চ্যাম্পিয়ন ফুলবাড়ী বালক দলের কোচ বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুন উর রশীদ।
এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হারুন উর রশীদ, সহ-সভাপতি মো. আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশেদ, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, সদস্য মো. মোস্তাক আহমেদ, মো. মোকাররম হোসেনসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন। শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচসহ কর্মকর্তাদেরকে ট্রফি প্রদানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com