শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

সাকিবকে ৩ ম্যাচে বহিষ্কার ও ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় শনিবার, ১২ জুন, ২০২১, ৮.৪৮ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

সাকিব আল হাসানকে  ৩ ম্যাচে বহিষ্কার ও ৫ লাখ টাকা জরিমানা আদেশ দিয়েছেন ম্যাচ রেফারি। সাকিবও সে শাস্তি মেনে নিয়েছেন। এ ঘটনায় তাই আর কোনো শুনানি হবে না। একটু আগে গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ এই শাস্তির কথা জানান।

 

একই ম্যাচে লেভেল-৩ পর্যায়ের অপরাধ দ্বিতীয়বার করলে সেটির শাস্তি ২ থেকে ৫ ম্যাচের বহিষ্কারাদেশ ও জরিমানা কমপক্ষে ২৫ হাজার টাকা।
আজ দুপুরের পর ম্যাচ রেফারি মোরশেদুল আলমের পাঠানো শাস্তির নোটিশ হাতে পান ওয়েস্টিন হোটেলে থাকা সাকিব। চিঠিতে সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণ বিধি ভাঙার অভিযোগ এনে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি।

সাকিব অপরাধ স্বীকার করে নিয়ে চিঠিতে স্বাক্ষর করে দেওয়ায় এই শাস্তিই বহাল থাকবে। শাস্তির ব্যাপারে আপত্তি থাকলে শুনানিতে ডাকা হতো তাঁকে।

পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে মোহামেডান অধিনায়ক সাকিব যেহেতু দুই বার এই আচরণ বিধি ভঙ্গ করেছেন, তাঁকে শাস্তিও দেওয়া হয়েছে সেভাবে। গতকাল প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে স্টাম্পে লাথি মারেন সাকিব। পরে আরেকবার স্টাম্প উপড়ে ছুড়ে ফেলেন মাঠে। পরে অবশ্য ম্যাচটা জিতেছে সাকিবের মোহামেডানই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com