সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারতের সুপ্রিম কোর্ট নাগরিকত্ব আইনের শুনানিতে রাজি হয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৬.৪৩ পিএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

ভারতের সুপ্রিম কোর্ট  সংশোধিত নাগরিকত্ব আইন রূপায়ণে স্থগিতাদেশ দেয়নি, তবে এক মাস পরে এ বিষয়ে শুনানিতে রাজি হয়েছে।

কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব আইন প্রণয়নের পরেই সংবিধান বিরোধী বলে সেটি বাতিল করার অথবা তার রূপায়ণে স্থগিতাদেশ জারি করার দাবিতে সুপ্রিম কোর্টে ষাটটি আবেদন জমা পড়েছিল।

বুধবার প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ স্থগিতাদেশ দিতে রাজি হয়নি। তবে বলা হয়েছে, আইনটির বৈধতা বিচার করতে এক মাস পর ২২শে জানুয়ারি শুনানি হবে। তার আগে, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আদালতের কাছে এই আইন প্রণয়নের কারণ জানানোর জন্য বিচারপতিরা কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন।

এদিকে আজকেই এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী নাগরিকত্ব আইনের পক্ষে সওয়াল করে বলেছেন, পৃথিবীতে মুসলমানদের জন্য এতগুলো দেশ আছে, হিন্দুদের জন্য একটা থাকলে ক্ষতি কী? বিরোধী দলগুলি সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলেছে, এই সব আইনের মাধ্যমে যে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র বদলে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে, প্রাক্তন বিজেপি সভাপতির এই বক্তব্যেই তা স্পষ্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com