সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সীমান্তবর্তী সাত জেলায় দ্রুত বিশেষ লকডাউনের নির্দেশনা

  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১, ৫.০৯ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

সীমান্তবর্তী সাত জেলায় দ্রুত বিশেষ লকডাউনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী আজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, মন্ত্রী পরিষদ সচিবকে লকডাউন দেওয়ার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিসভা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ‘সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, যা উদ্‌বেগজনক। এই জেলাগুলোতে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগ এটা নিয়ে কাজ করছে। তবে সেসব জেলায় এখন আমের ব্যবসা চলছে, তাই পর্যবেক্ষণ করা হচ্ছে কখন দেওয়া হবে।

এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের টিকা এলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনা টিকা আসবে মোট দেড় কোটি। প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে তিন মাসে আসবে এই টিকা। এই টিকা প্রথমেই অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে মেডিকেল শিক্ষার্থীসহ সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এরপর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী জানান, রাশিয়ার টিকার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই তা রাশিয়ায় পাঠানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আজ ফাইজারের যে টিকা আসবে, তা যাদের রেজিষ্ট্রেশন আছে, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। গত শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com