শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে পাঁচটি টি-টুয়েন্টি খেলবে

  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১, ৮.৩৭ পিএম
  • ৮০১ বার পড়া হয়েছে

টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে তিনটির পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি খেলতে রাজি হয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান, এই পাঁচটি ম্যাচ আট বা নয় দিনের মধ্যে সম্পন্ন হবে।
আগামী অক্টোবরে-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবার কথা রয়েেেছ টি-টুয়েন্টি বিশ্বকাপের। তবে দেশটিতে করোনার পরিস্থিতির অবনতি হওয়ার ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আকরাম বলেন, ‘করোনার যে পনিস্থিতি তাতে ভারত টুর্নামেন্ট শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি-না তা এখনো আমরা জানি না। তবে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ করতে চেয়েছিলাম এবং তারা এই প্রস্তাবে রাজি হয়েছে। আট বা নয় দিনের মধ্যে সিরিজটি অনুষ্ঠিত হবে। আমরা টুর্নামেন্টের জন্য আমাদের সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি।
২০১৭ সালের পর আবারো বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সর্বশেষ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিলো।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গেল বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিলো অস্ট্রেলিয়ার। কিন্তু করোনাভাইরাসের কারনে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হতে পারেনি। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত ছিলো।
টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ আয়োজন করবে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com