রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আফ্রিকার বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর পূর্বনির্ধারিত সূচি স্থগিত করেছে ফিফা

  • আপডেট সময় শুক্রবার, ৭ মে, ২০২১, ৩.০১ পিএম
  • ৩৮১ বার পড়া হয়েছে

জুন থেকে আফ্রিকা অঞ্চলে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর পূর্বনির্ধারিত সূচি স্থগিত করেছে ফিফা। বৃহস্পতিবার ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থাটি।
আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মত মান সম্পন্ন স্টেডিয়ামের ঘাটতি এবং কোভিড পরিস্থিতির কারণে সেপ্টেম্বর পর্যন্ত বাছাই পর্ব স্থগিত করেছে ফিফা। এর ফলে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে ˜িগুন সুচিতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচ। ১০ গ্রুপের বিজয়ী দল উন্নীত হবে আগামী মার্চের ফাইনাল পর্বে।
কাতারের ৩২ জাতির বিশ^কাপে আফ্রিকা অঞ্চল থেকে ৫টি দল খেলার সুযোগ রয়েছে। তবে গ্রীষ্মকালে মধ্যপ্রাচ্যের তীব্র উষ্ণতার কারণে এবারের বিশ^কাপটি গতানুগতিক বছরের মধ্যভাগের পরিবর্তে অনুষ্ঠিত হবে নভেম্বর- ডিসেম্বরে।
জুনে বাছাইপর্বের ম্যাচের জন্য দুই দিন নির্ধারিত ছিল। তবে এই সময় বছাইপর্বের খেলা আযোজনে অপরাগত প্রকাশ করেছে বুরকিনা ফাসো, লাইবেরিয়া, মারাভি, মালি, নামিবিয়া, নাইজার, সেনেগাল ও সিয়েরা লিওন।
এদিকে কঙ্গো, লিবিয়া ও উগান্ডার মুল ভেন্যুগুলো বাতিল হলেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযুক্ত বিকল্প ভেন্যু তাদের রয়েছে।।
অনেক দেশের জাতীয় স্টেডিয়ামগুলোর উন্নয়নের প্রতি জোর দিয়েছেন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) নবনিযুক্ত সভাপতি দক্ষিণ আফ্রিকার প্যাট্রিস মোটসেপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com