সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাজীপুর কাশিমপুর এলাকায় টেক্সটাইল কারখানায় অগ্নিকান্ড

  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ২.২৮ পিএম
  • ৯৪২ বার পড়া হয়েছে

গাজীপুর কাশিমপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে একটি টেক্সটাইল মিলের কারখানার ব্ল-রুম সেকশনের মেশিনের ডাস্টের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।

স্টিল স্টাকচারের এক তলা কারখানায় লাগা আগুন কারখানার ব্লোয়িং সেকশন, ড্রায়িং সেকশন ও কার্ডিং সেকশনে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট, জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ৫টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্লোয়ার মেশিন, ড্রায়িং মেশিন, কার্ডিং মেশিন, তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
আজ সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিভানোর কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। ব্লোায়ার-রুম সেকশনের মেশিনের ডাস্ট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com