লকডাউনের তৃতীয় দিনে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়ক অনেকটাই ফাঁকা। গাড়ি চলছে না শহরের রাস্তাঘাটে জরুরি সেবার বাহন ছাড়া। বেশিরভাগ মহাসড়কই ট্র্যাকের দখলে।জরুরি প্রয়োজনে বের হলেও পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে। যারা অপ্রয়োজনে বের হচ্ছেন, তাদের প্রতি কিছুটা কড়া হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাস্তাঘাটগুলোয় মানুষের উপস্থিতি অনেকটাই কম।
