বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

একটি প্রেম কাহিনি শেষ দেখা

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ৭.০৭ পিএম
  • ৭৭৮ বার পড়া হয়েছে

একটি অসম প্রেম কাহিনি যেখানে দেখা যাবে, ধোপার ছেলে ও তাদের মেয়ে কর্মীর প্রেমে জড়িয়ে যাওয়ার গল্প।
অতঃপর নানা ঘটনা-দুর্ঘটনা। এই গল্পের নাম শেষ দেখা  যা একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাপ্পিরাজ ও মৌসুমী হামিদ। এটি রচনা ও পরিচালনায় আছেন আরাফাত রহমান।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বাগেরহাটের মংলা বন্দরের বানিয়াশানতা পতিতাপল্লিতে চিত্রায়িত এই গল্পে তুলে ধরা হয়েছে ওখানকার ঘটে যাওয়া প্রতারণা আর বাস্তবতার নিয়মিত চিত্র।
ইতোমধ্যে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রমো অবমুক্ত হয়েছে। যা প্রশংসিতও হয়। অন্তত মন্তব্য বাক্স দেখে তেমনটাই বোঝা যাচ্ছে।

এদিকে কাজ প্রসঙ্গে অভিনেতা বাপ্পিরাজ বলেন, ‘দক্ষিণাঞ্চলের খুলনা, বাগেরহাটের বিভিন্ন এলাকায় ঘুরে আমরা শুটিং করেছি। মংলায় শুটিং করাটা বেশ কষ্টসাধ্য ছিল। পল্লির নিয়মিত ঘটে যাওয়া প্রতারণা ও বাস্তবতাই এই সিনেমা গল্প। আর আমার সহকর্মী মৌসুমী হামিদ খুব সহযোগিতা করেছেন। নইলে কাজটি এত সুন্দরভাবে শেষ হতো না।

জানা যায়, আগামী ১১ ডিসেম্বর ‘শেষ দেখা’ ইউটিউবে আসবে। এটি প্রকাশ করবে ধ্রুব টিভি। তারা জানায়, স্বল্পদৈর্ঘ্যটি নির্মিত হয়েছে ধ্রুব এন্টারটেইনমেন্টের ব্যানারে। যৌথ প্রযোজক হিসেবে আছেন নায়ক বাপ্পিরাজ নিজেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com