বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

তৃতীয় বিভাগ ফুটবল লিগের খেলায় নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব ৪-২ গোলে উত্তরা ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত

  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১, ৮.১৮ এএম
  • ৪৮৬ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ গত শুক্রবার কমলাপুর স্টেডিয়ামে তৃতীয় বিভাগ ফুটবল লিগের ২০১৯/২০ মৌসুমের লিগ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। বেলা ৩ টায় অনুষ্ঠিত হওয়া খেলায় অংশগ্রহণ করেন নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব এবং উত্তরা ফ্রেন্ডস ক্লাব।

তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব উত্তরা ফ্রেন্ডস ক্লাবকে ৪-২ গোলে পরাজিত করে। উক্ত খেলায় নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের পক্ষে সজীব, প্রথমার্ধের ১৩ মিনিটের প্রথম গোল করেন এবং অধিনায়ক তানিন ৪০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেয়। নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের সালমান ৫৭ মিনিটের মাথায় আরেকটি গোল করে ব্যবধান বাড়ায়।

অপরদিকে উত্তরা ফ্রেন্ডস ক্লাব এর পক্ষে শাহরিয়ার মাহমুদ ৬৪ মিনিটে প্রথম গোল করেন এবং ৬৮ মিনিটে মাথায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব এর পক্ষে আলহাজ হোসেন দ্বিতীয় গোল করে ব্যবধান কমায়, খেলার ৮৪ মিনিটে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের পক্ষে আমিরুল ইসলাম বাবু চতুর্থ গোল করলে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব উত্তরা ফ্রেন্ডস ক্লাব এর সাথে খেলায় ৪-২ গোলে এগিয়ে যায়। নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের গোলকিপার আশিক অবিশ্বাস্যভাবে দুটি গোল সেভ করে।

খেলার অবশিষ্ট সময়ে উভয়পক্ষের মধ্যে আর কোন গোল না হলে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব ৪-২ গোলে উত্তরা ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com