বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২৮ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন গায়িকা লতা মঙ্গেশকর

  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ১২.৪১ এএম
  • ৮৬৪ বার পড়া হয়েছে

দীর্ঘ অসুস্থতা কাটিয়ে বাড়ি ফিরলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এ দিন বিকালে টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন তিনি।এ দিন বিকালে নিজের টুইটার হ্যান্ডলে লতা মঙ্গেশকর লেখেন, ‘গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। নিউমোনিয়া ধরা পড়েছিল আমার। ডাক্তাররা চেয়েছিলেন, সম্পূর্ণ সুস্থ হয়েই বাড়ি ফিরি আমি। তাই হাসপাতালেই থাকতে হয়েছিল। শুভাকাঙ্খী এবং অনুরাগীদের ভালবাসাই তাঁকে সুস্থ করে তুলেছে বলেও এ দিন জানান লতা। তিনি লেখেন, ‘‘মা-বাবার আশীর্বাদে বাড়ি ফিরলাম। সমস্ত শুভান্যুধায়ীদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রার্থনা এবং শুভ কামনাই কাজ দিয়েছে।’’ দ্রুত সুস্থ হয়ে উঠতে পেরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকদেরও ধন্যবাদ জানান তিনি।​

গত ১১ নভেম্বর মাঝরাতে আচমকা শ্বাসকষ্ট শুরু হলে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। সেখানে তাঁর নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের গোলমাল ধরা পড়ে বলে সেইসময় পরিবার সূত্রে জানা যায়। সেই থেকে হাসপাতালেই ছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com