শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বাংলাদেশ কুশু এসোসিয়েশনের সহকারি কোচ হলেন আশিক ইকবাল

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১, ১০.১৫ পিএম
  • ৫২২ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক : বাংলাদেশ কুশু এসোসিয়েশনের সহকারী ট্রেইনার হিসেবে মনোনীত হয়েছেন আশিক ইকবাল। গতকাল তার হাতে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এর পক্ষ থেকে পরিচয় পত্র তুলে দেন কনফেডারেশন এর উপ-প্রচার সম্পাদক মেসবাহ উদ্দীন।
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ কুশু এসোসিয়েশনের জন্য বিচারক ও প্রশিক্ষক বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জমান মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কুশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন।
উক্ত কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের দীর্ঘ ৩ মাস প্রশিক্ষণ শেষে মো: আশিক ইকবাল, মো: জাহিদ হোসেন, মো: মইনুল ইসলাম , মো: রোমান, মো: আবু সুফিয়ান, মো: নোমান ও মো: জহিরুল ইসলামকে বিচারক অথবা প্রশিক্ষক হিসেবে মনোনীত করা হয় এবং আইডি কার্ড দেওয়া হয় । এছাড়া বাকি সকল শিক্ষার্থীদের হাতে প্লেয়ার আইডি কার্ড তুলে দেওয়া হয় ।
আশিক ইকবাল বাংলাদেশ কুশু এসোশিয়েশনের একজন দক্ষ শিক্ষার্থী। তিনি ইতোমধ্যে ব্রাউন বেল্ট অর্জন করেছেন এবং ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ গেমস ও সুলতানা কামাল গেমসে অংশগ্রহণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com