সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ঢাকায় সমাবেশ করবে বিএনপি

  • আপডেট সময় সোমবার, ৮ মার্চ, ২০২১, ১১.৩৩ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে দুটি সমাবেশ করবে বিএনপি। আগামী ১০ মার্চ ঢাকা উত্তর সিটি ও ১৬ মার্চ দক্ষিণ সিটিতে সমাবেশ করবে দলটি।

ঢাকা উত্তরে কারওয়ান বাজার মোড়, মোহাম্মদপুর শহীদ পার্ক ও খিলগাঁও তালতলা মাঠ এবং দক্ষিণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যানের যেকোনো স্থানে সমাবেশ দুটি করবে বিএনপি।

সমাবেশের বিষয়ে অবহিত করতে আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মনির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল।

সাক্ষাৎ শেষে বের হয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যে প্রত্যেকটা বিভাগীয় শহরে কর্মসূচি হাতে নিয়েছে আমরা। কর্মসূচিগুলো হয়েছে ভোট কারচুপি প্রসঙ্গে।

সর্বশেষ বেশ কয়েকটি সিটি করপোরেশন নির্বাচন ও সারা দেশে যে নির্বাচনগুলো হচ্ছে সে নির্বাচনগুলোতে ভোট কারচুপি হচ্ছে, দিনের ভোট রাতে হচ্ছে এবং ভোটের অধিকার থেকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকাতে আমরা দুটি জনসভার আহ্বান করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com