মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১

হারিয়ে যাওয়া কুকুরটি ফিরেপেলো তার মালিক,জিডি প্রত্যাহার,সন্ধানদাতাকে পুরুস্কৃত করা হলো

  • আপডেট সময় রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ১১.০১ পিএম
  • ৪৩৫ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল, বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সেই হারিয়ে যাওয়া কুকুরের সন্ধান পেলেন স্থানীয় এক সংবাদকর্মী। তাকে পুরস্কার প্রাদান করা হয়েছে। পরে জিডি প্রত্যাহার করেন কুকুরটির মালিক। রবিবার(২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার পাওয়াপাড়ার পরিত্যক্ত স্থানে কুুকুরটি পাওয়া যায়। কুকুরটি সন্ধান দেয় দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি ও তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও মল্লিক মো জামাল প্রতিদিনের সংবাদ এর তালতলী উপজেলা প্রতিনিধি৷ পরে তালতলী থানার মাধ্যমে তাকে পুরস্কৃত করেন কুকুরটির মালিক আবদুল্লাহ আল ইভান(২৫)। এর আগে গত বুধবার(২৪ ফেব্রুয়ারি) সন্ধার দিকে তালতলী থানায় কুকুরটির মালিক ইভান সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপর থেকে কুকুরটি সন্ধানে কাজ করছিলো পুলিশ। জিডি সূত্রে জানা যায় উপজেলার লালুপাড়া এলাকায় তিন মাস আগে স্থানীয় ভাবে একটি দেশীয় কুকুর পালন শুরু করেন আবদুল্লাহ আল ইভান(২৫)। গত। ২২ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে হারিয়ে যায় কুকুরটি। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর কুকুরটিকে না পেয়ে অবেশেষ থানায় জিডি করেন কুকুরের মালিক। জিডিতে উল্লেখ করেন কুকুরটির বয়স তিন মাস। গায়ের রং হলুদ-সাদা মিশ্রিত। ওজন হবে প্রায় ৮ কেজির উপরে। কুকুরটির মালিক আবদুল্লাহ আল ইভান স্থানীয় ঔ সংবাদকর্মীকে ধন্যবাদ জানিয়ে বলেন,জিডির পরে অনেক খোঁজখুজি করেছি। কোথাও না পেয়ে হতাশায় দিন পার করেছি। কুকুরটি পেয়ে আমি অনেক খুশি। আমি আমার কুকুরের সন্ধান দাতাকে পুরুস্কৃত করেছি। তিনি আরও বলেন কুকুরের সন্ধান চেয়ে জিডি প্রত্যাহার করেছি। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, জিডি করার পরে কুকুরটির সন্ধান পেতে পুলিশ কাজ করছিলো। কুকুরটি সন্ধান পেয়ে থানায় নিয়ে আসা হয়েছে। পরে পুলিশের সহযোগিতা মালিকের কাছে কুকুরটি হস্তান্তর করা হয়। পরে সন্ধানদাতাকে পুরস্কৃত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com