সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯.১৮ পিএম
  • ১৮ বার পড়া হয়েছে

 

মো:মনসুর আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- শনিবার (১০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচন উপলক্ষে রুহিয়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের স্বাক্ষরিত চিঠিতে গত ৭ অক্টোবর তিনি দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হন এবং ৮ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পান। তিনি জেলা বিএনপির সভাপতি এবং সদ্য রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

মতবিনিময় সভায় মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও-১ আসনটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। নির্বাচিত হলে তিনি রুহিয়া ও ভুল্লীকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে কার্যকর, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।

এ সময় উপস্থিত ছিলেন,রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ,সহ সভাপতি ফারুক হোসেন,কুদরত আলী, আলমগীর হোসেন, আকাশ রহমান, দুলাল হক, আহসান হাবীব রুবেল, ইব্রাহীম জামান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, স্থানীয় সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রার্থীর কাছে বিভিন্ন প্রশ্ন করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এই উপনির্বাচনে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com