রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট একযোগে কাজ করে। গত পাঁচ বছরে এ নিয়ে এই মার্কেটে তিনবার অগ্নিকাণ্ড ঘটল।
শনিবার রাত পৌনে ৯টার দিকে টিনের দোতলা মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাষীশ বর্ধন জানান, ৯টার দিকে আগুন লাগে মার্কেটটিতে। এক ঘণ্টার চেষ্টায় ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।গত পাঁচ বছরে এ নিয়ে এই মার্কেটে তিনবার অগ্নিকাণ্ড ঘটল।
আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, এখানে বেশকিছু খাবার হোটেল আছে। টিন শেডের দ্বিতীয় তলায় কিছু মেস ছিল। সেখানে লোকজন থাকত। সেখানে অনেকগুলো বালিশ-কাঁথা ও জাজিম ছিল। সব পুড়ে গেছে। মূলত এসব কারণে আগুন বেশি ছড়িয়ে পড়ে।
উপপরিচালক আরো বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, আগুন হোটেল থেকে লাগতে পারে। তবে তদন্ত না করে বিস্তারিত বলা সম্ভব না। এ ছাড়া কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তাও এখন বলা যাচ্ছে না।