শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালানের ২০ লাখ ডোজ দেশে এসেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১, ৩.২৬ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালানের ২০ লাখ ডোজ দেশে এসেছে।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্পাইস জেটের একটি বিশেষ ফ্লাইট টিকার দ্বিতীয় চালান নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে কেনা তিন কোটি ডোজের দ্বিতীয় চালান এটি।

দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান রোববার জানিয়েছিলেন, এই টিকা রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউসে। স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় টিকা পৌঁছে দেওয়া হবে।

গত ২৫ জানুয়ারি প্রথম চালানে ৫০ লাখ করোনা টিকা দেশে আসে। তবে তার আগে ২০ জানুয়ারি আসে ভারত সরকারের উপহার দেওয়া একই কোম্পানির ২০ লাখ ডোজ টিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com