শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

বাংলাদেশেই যুদ্ধবিমান তৈরি করতে চাই: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১, ৩.১৮ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের একটা আকাঙ্ক্ষা আছে, বাংলাদেশেই যুদ্ধবিমান তৈরি করতে চাই। এক্ষেত্রেও সফল হব বলে বিশ্বাস করি। কাজেই এর ওপর গবেষণা করা ও আকাশসীমা রক্ষা নিজেরাই যেন করতে পারি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরক্ষার ক্ষেত্রে আরও ১০ ধাপ এগিয়ে নিতে কাজ করছি।

আজ মঙ্গলবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি আজ বিমানবাহিনীর দুটি স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান করেন। যশোরের বিমানবাহিনীর ঘাঁটি মতিউর রহমানে এই পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

বিমানবাহিনীর নতুন ক্যাডেটদের মৌলিক বিমান চালনা প্রশিক্ষণের জন্য ১১ স্কোয়াড্রন এবং দেশের আকাশসীমা প্রতিরক্ষায় অনন্য অবদানের জন্য ২১ স্কোয়াড্রনের অধিনায়কদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান সেরনিয়াবাত জাতীয় পতাকা হস্তান্তর করেন।

নতুন ক্যাডেটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কর্মদক্ষতা, পেশাদারিত্ব এবং দেশ সেবার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেয়েছেন তার মর্যাদা রক্ষায় এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবেন। যেন বাংলাদেশের মানমর্যাদা বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রেখে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের আকাশসীমা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ এবং জাতীয় প্রয়োজনে বিভিন্ন কাজে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করায় বিমানবাহিনীকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com