শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

শপথ নিলেন গৌরীপুর পৌরসভার জনপ্রিয় মেয়র সৈয়দ রফিকুল ইসলাম

  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ৯.২৭ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস (প্রধান সংবাদদাতা) ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নবনির্বাচিত (টানা তৃতীয়বার) মেয়র সৈয়দ রফিকুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। এছাড়াও গৌরীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত ৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের ৩ জন নারী কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। নির্বাচিত কাউন্সিলররা হলেন ১ নং ওয়ার্ড- আব্দুর রউফ মোস্তাকিম, ২ নং ওয়ার্ড- দেলোয়ার হোসেন বাচ্চু, ৩ নং ওয়ার্ড- মাসুদ মিয়া রতন, ৪ নং ওয়ার্ড- মোঃ নূরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড- জিয়াউর রহমান জিয়া, ৬ নং ওয়ার্ড- মোঃ এমরান মুন্সি, ৭ নং ওয়ার্ড- মোঃ নাজিম উদ্দিন, ৮ নং ওয়ার্ড- সাদেকুর রহমান, ৯ নং ওয়ার্ড- আরিফুল ইসলাম ভুইয়্যা এনাম।


সংরক্ষিত নারী কাউন্সিলর ১, ২ ও ৩ নং ওয়ার্ডের দিলুয়ারা দিলু, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের রোজিনা আক্তার মিতু, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সালেহা আক্তার। সোমবার বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে গৌরীপুর পৌরসভা ছাড়াও ময়মনসিংহ বিভাগের জেলার ঈশ্বরগঞ্জ, ভালুকা ও নেত্রকোনার দূর্গাপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলরা শপথ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com