শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয় পর্যালোচনায় প্রধানমন্ত্রীর নির্দেশ

  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১, ৫.৫৬ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারির মধ্যে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়ার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, তা পর্যালোচনা করতে আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে ব্রিফিংকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষা-প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়ার ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা করতে ৫/৬ দিনের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসব।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, তারা প্রথমে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়ার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা, তা পর্যালোচনা করবেন এবং এরপর, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরো বলেন, ইংল্যান্ড ছাড়া ইউরোপের অন্যান্য দেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো এখন খুলে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী প্রথমে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারি এবং তারপর শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ সনাক্ত হওয়ার পর সরকার ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। এই বন্ধের মেয়াদ কয়েকবার বাড়ানো হয়। অতি-সম্প্রতি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com