শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

গাইবান্ধার দারিয়াপুরে মোটর সাইকেলের চাপায় বৃদ্ধা নিহত

  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১, ৭.৫৯ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর-রূপারবাজার সড়কের ভেলুর ছিড়া নামক স্থানে মোটর সাইকেলের চাপায় পিলপিলি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত পিলপিলি খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতড়ী গ্রামের মৃত কফিল উদ্দীনের স্ত্রী।
শনিবার (২০ ফ্রেব্রুয়ারি) ওই উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামের রূপারবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দারিয়াপুর-রূপারবাজার সড়কের পাশ দিয়ে পিলপিলি বেওয়া বাড়ীতে যাচ্ছিলো।

এমন সময় পিছন দিক থেকে দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে সজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লোকজন আশার আগেই মোটর সাইকেল আরোহী দুইজন পালিয়ে যায়।

মোটর সাইকেলসহ একজনকে স্থানীয়রা আটক করে। আটককৃত মোটর সাইকেল আরোহী বোয়ালী ইউনিয়নের দক্ষিণ হরিণসিংহা গ্রামের আব্দুল লতিফের ছেলে লিয়ন মিয়া।খোলাহাটী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com